গত ১২ ডিসেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ৮২ ব্যাটালিয়নের সীমা চৌকি ভাতগাছির জওয়ানরা জোরালো তথ্যের ভিত্তিতে, পাচারকারীদের খপ্পর থেকে ১০ টি বিরল প্রজাতির পাখি (রেড লর্ড অ্যামাজন) উদ্ধার করে। চোরাকারবারিদের ধাওয়া করা হলে তারা ঘন অন্ধকার ও ঝোপঝাড়ের সুযোগ নিয়ে পাখিগুলোকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এই বিশেষ প্রজাতির পাখি গুলো পাচারকারিরা বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল।

চোরাকারবারীদের কবল থেকে উদ্ধার হওয়া বিরল পাখিগুলো রানাঘাট বন দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাবলিক রিলেশন অফিসার, দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার বলেন, সীমান্ত দিয়ে বিরল প্রজাতির পাখি পাচার বন্ধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি ৮২ ব্যাটালিয়নের জোয়ানদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা কোনো অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।