জুভেনাইল জাস্টিস ( শিশুদের যত্ন ও সুরক্ষা ) আইন, ২০১৫ হচ্ছে একটি প্রাথমিক আইন যা শিশুদের যত্ন ও সুরক্ষার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। নারী ও শিশু বিকাশ মন্ত্রক অনাথ শিশুদের কঠিন পরিস্থিতির মোকাবিলায় পুনর্বাসনের ক্ষেত্রে স্পন্সরকৃত চাইল্ড প্রটেকশন সার্ভিসেস প্রকল্প বাস্তবায়ন করেছে। এই প্রকল্পের অধীনে শিশুদের যত্ন, পরিচর্যা প্রভৃতি প্রদানের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত সরকারগুলগকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও রক্ষণাবেক্ষণের জন্য অনুদান দেওয়া হয়। চাইল্ড কেয়ার ইন্সটিটিউশন, যার মধ্যে রয়েছে চিলড্রেন হোম, অবজারভেশন হোম, স্পেশাল হোম, সেফটি প্লেস, ওপেন সেল্টার এবং স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি।
শিশুদের বিরুদ্ধে অপরাধের মোকাবিলা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক নিয়মিতভাবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির প্রতি পরামর্শ জারি করছে। যার ওয়েবসাইট নম্বর- www.mha.gov.in।
ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস, নারী ও শিশু বিকাশ মন্ত্রকের অধীনে একটি স্বশাসিত সংস্থা। সমস্ত আইন ও নীতিগুলি নিশ্চিত করার তাদের প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতি স্মৃতি জুবিন ইরানি এই তথ্য জানিয়েছেন।
