কেন্দ্রীয় সরকার ভারতের সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলা সহ সমস্ত মামলার দ্রুত নিষ্পত্তি এবং বিচারের সুযোগ করে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার বিচার বিভাগের মাধ্যমে মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটি ইকোসিস্টেম প্রদানের উদ্যোগ নিয়েছে। চতুর্দশ অর্থ কমিশন রাজ্যগুলিতে বিচার ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে সরকারের এই প্রস্তাবকে সমর্থন করেছে। সরকার যে সমস্ত উদ্যোগ গুলি রয়েছে তার মধ্যে রয়েছে, জঘন্য অপরাধের মামলা গুলির জন্য ফাস্ট ট্র্যাক আদালত প্রতিষ্ঠা করা, প্রবীণ নাগরিক থেকে শুরু করে মহিলা ও শিশুদের ক্ষেত্রে মামলার দ্রুত নিষ্পত্তি করা প্রভৃতি। সরকার গত ৩১/১০/২০২১ পর্যন্ত জঘন্য অপরাধ, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য ৯১৪ টি ফাস্ট ট্র্যাক আদালতকে কাজে লাগিয়েছে। এছাড়াও বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সারাদেশে আরও ১০২৩ টি ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত স্থাপনের জন্য একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। ইন্ডিয়ান পিনাল কোডের অধীনে ধর্ষণ এবং পকসো আইনের অধীনে অপরাধ সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৩৬৩ এক্সক্লুসিভ পকসো আদালত সহ ৮৪২ টি ফাস্ট ট্র্যাক আদালতকে কাজে লাগানো হয়েছে।

লোকসভায় কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরন রিজেজু এই তথ্য জানিয়েছেন।