বয়লারের মধ্যে বাষ্পের কারণে বিস্ফোরণ মাঝে মধ্যেই ঘটে থাকে। সারা বিশ্ব জুড়ে বিগত ১০ বছরে এ ধরনের ২৩ হাজার দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মৃতদের মধ্যে ৩৪ শতাংশই ভারতীয়। এই ধরনের দুর্ঘটনা যাতে আর না হয়, তার জন্য কৃত্রিম মেধা ও মেশিন লার্নিং-এর সাহায্য নেওয়া হচ্ছে। পাটনা আইআইটি-র মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসার ঋষি রাজ এই প্রযুক্তির উদ্ভাবন করতে উদ্যোগী হয়েছেন। রাজ এ বছরের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বর্ণজয়ন্তী ফেলোশিপ প্রাপক।
অধ্যাপক রাজ অনলাইনের মাধ্যমে একটি নজরদারি ব্যবস্থা ও বয়লারের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়েছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই প্রযুক্তি ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে। এখন স্বর্ণজয়ন্তী ফেলোশিপের সাহায্যে তিনি এই প্রকল্পের বাকি কাজ শেষ করতে চান।
পি আই বি
