উত্তর রেলের বেশ কিছু ক্রীড়া ব্যক্তিত্ব জাতীয় ও বিশ্ব মানের প্রতিযোগিতায় দেশকে গর্বিত করেছেন। টোকিও ২০২০ অলিম্পিকে উত্তর রেলের ১১ জন খেলোয়াড় এবং প্রশিক্ষক ভারতীয় দলের অংশ ছিলেন। এবারের অলিম্পিকের কুস্তি বিভাগে রবি কুমার দাহিয়া রুপো এবং বজরং পুনিয়া ব্রোঞ্জ পদক জিতেছেন। সম্প্রতি দিল্লির কিষানগঞ্জে ভারতীয় রেল একটি কুস্তি অ্যাকাডেমি খুলেছে। এই অ্যাকাডেমি একাধিক কুস্তিগীরের পরিচিতি এনে দিয়েছে।
সূত্র পি আই বি
