কিছুটা স্বস্তি ! একধাক্কায় বেশ অনেকটাই কমলো রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা।
রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ১৯ হাজার ২৮৬। সে ক্ষেত্রে রাজ্যের অন্যান্য জেলার তুলনায় কলকাতা, উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমনের সংখ্যা বেশ অনেকটাই উপরের দিকে।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৫৬, উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৪ হাজার ২৯৭। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১ হাজার ২৫৫। হাওড়া এবং পশ্চিম বর্ধমানের দৈনিক আক্রান্তের সংখ্যা একদিনে হাজারের ওপর।
সুস্থতার দিকে দেখতে গেলে রাজ্যে একদিনে সুস্থ ৮ হাজার ১৮৭। কলকাতায় ৩ হাজার ৩১৩, দক্ষিণ ২৪ পরগনায় ৩৭৩, উত্তর ২৪ পরগনায় ১ হাজার ৪৯১।
উল্লেখ্য আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়েছে এবং পরিস্থিতির অবনতি হয়েছে তাতে বিভিন্ন অনুষ্ঠান বাতিল অথবা পিছিয়ে দেওয়া হয়েছে।
Breaking
City
Covid19
Current Issue
Health
Kolkata
Lifestyle
News
People
Public Interest
Westbengal
পশ্চিমবঙ্গ
সামান্য স্বস্তি! কিছুটা কমলো রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা
