ডিজিটাল ডেস্ক; ১৭ ফেব্রুয়ারী: গত ১৬ ফেব্রুয়ারী ৭০ ব্যাটালিয়ন, সীমা চৌকি এম এস পুরের কর্তব্যরত কর্মীরা একজন বাংলাদেশী মহিলাকে তাদের এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেফতার বাংলাদেশী মহিলার পরিচয় শ্রীমতী শেলানুর (বয়স ৪০ বছর), থানা – শিবগঞ্জ, জেলা – চাঁপাইনবাবগঞ্জ (বাংলাদেশ) জানা গেছে।
মাঠে কাজ করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেছে, বিএসএফ তদন্ত করে বিজিবি কে হস্তান্তর করেছে
গ্রেফতার বাংলাদেশি মহিলা জানান, তিনি এক দরিদ্র পরিবারের সদস্য এবং ক্ষেতমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। অন্যান্য দিনের মতো ১৬ ফেব্রুয়ারি তিনি মাঠে কাজ করতে করতে অসাবধানতাবশত কখন আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছেন বুঝতে পারেন নি।
আটক বাংলাদেশি মহিলাকে পতাকা বৈঠকের পর শুভেচ্ছা বার্তা হিসেবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফ জনসংযোগ আধিকারিক বলেছেন যে আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশের পাশাপাশি, আমাদের জওয়ানরা যে কোনও উপায়ে সীমান্ত পার হওয়া লোকদের উপরও কড়া নজর রাখে। বিএসএফ এর মহিলা রক্ষীরা গ্রেফতারকৃত বাংলাদেশি মহিলাকে জিজ্ঞাসাবাদের পর শুভেচ্ছা বার্তা হিসেবে বিজিবি, বাংলাদেশের কাছে নিরাপদে হস্তান্তর করেছে।
