কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী অনুরাগ ঠাকুর ১৫ ডিসেম্বর নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে প্রথম জাতীয় স্তরের খেলো ইন্ডিয়া মহিলা হকি লিগ, অনূর্ধ্ব ২১- এর আনুষ্ঠানিক সূচনা করেছেন। এছাড়া উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রকের প্রতি মন্ত্রী নিশীথ প্রামানিক এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী নরেন্দ্র বাটরা। এই লীগে বিজয়ীদের জন্য ৩০ লক্ষ টাকা দেওয়া হবে। এরমধ্যে ১৫ লক্ষ টাকা দেবে মন্ত্রক এবং বাকি ১৫ লক্ষ টাকা দেবে হকি ইন্ডিয়া।

এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ১৪ দল রয়েছে। খেলা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে মোট ৪২ টি খেলা হবে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায় অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী বছর।

প্রথম জাতীয় স্তরের খেলো ইন্ডিয়া লীগ যৌথভাবে আয়োজন করার জন্য স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং হকি ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এই লীগের গুরুত্বের কথা উল্লেখ করেন। তিনি বলেন,” আমাদের সমস্ত ক্রীড়াবিদ সারাবছর ধরে খুব কঠোর প্রশিক্ষণ নেয় তবে এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ক্রীড়াবিদদের আরও বড় প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য নিজেদের প্রস্তুতি নিতে হয়। তবেই সাফল্য আসে। এই ধরনের লিগ সারা বছর ধরে খেলোয়াড়দের এক্সপোজার দেয়।”কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী আরও জানান যে, ২০১৫ সালের পর এটাই প্রথম বড় লীগ।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামানিক উল্লেখ করেন যে, শ্রী মোদিজীর দৃষ্টিভঙ্গির নেতৃত্বে আমরা এই লীগের মাধ্যমে চিয়ার ফোর ইন্ডিয়ার প্রচারাভিযানকে এগিয়ে নিয়ে যাবে।