
ওয়েবডেস্ক, ১৮জুলাই,২০২০, কলকাতাঃ বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন নিজে টুইট করে জানিয়েছিলেন যে তিনি কোভিড পজিটিভ। জুনিয়র বচ্চন টুইট বার্তায় নিজের করোনা আক্রান্তের খবর দেন। দুজনেরই টেস্ট দুজনকেই ভর্তি করা হয় মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে।
দুজনের সংস্পর্শে আসা বাকি বচ্চন পরিবারের সদস্যদের টেস্ট করানো হয়েছিল। সেই টেস্ট রিপোর্ট প্রথমে নেগেটিভ আসে। তাই সকলে বাড়িতেই হোম কোয়ারেন্টিনে ছিলেন। কিন্তু দ্বিতীয়বার টেস্ট করানোর পর ঐশ্বর্য ও কণ্যা আরাধ্যার রিপোর্ট আসে পজেটিভ। বচ্চন পত্নী জয়া জির রিপোর্ট দুবারই নেগেটিভ।
মুম্বাইয়ের নানাবতী হাসপাতালেই ভর্তি হলেন করোনাক্রান্ত ঐশ্বর্য ও কণ্যা আরাধ্যা।
