ডিজিটাল; ১৮ জুলাই: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং ব্যাংকিং সেক্টর বেসরকারিকরনের বিরুদ্ধে সারা দেশজুড়ে প্রতিবাদ গড়ে উঠছে। এবারের সংসদের বাদল অধিবেশনে ব্যাংক বেসরকারিকরণ নিয়ে বিল আসতে পারে এমনই আভাস পাওয়া যাচ্ছে।এই নিয়ে নিজেদের প্রতিবাদ আগে থেকেই গড়ে তুলেছিলেন বহু সংগঠন। ব্যাংক বেসরকারিকরণ বিলের বিরুদ্ধে তাদের লড়াই যে জারি থাকবে সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস।
তিনি বলেন ব্যাংক যদি বেসরকারিকরন হয় তাহলে সাধারণ মানুষের গচ্ছিত টাকা সুরক্ষিত থাকবে না। তার সাথে দেশের অর্থনীতি ব্যাংক যেভাবে মজবুত ভাবে ধরে রেখেছে তা ভেঙে পড়বে। বর্তমানে সরকারি ব্যাংকগুলি যে কম সুদে টাকা ঋণ দিচ্ছে সেই সুদের হার অনেক পরিমাণ বেড়ে যাবে ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। করোনাকালে যেভাবে ব্যাংক কর্মচারীরা সারা দেশ জুড়ে সাধারণ মানুষকে পরিষেবা দিয়েছেন সে কথা অনস্বীকার্য। মহামারীর সময় বহু ব্যাংক কর্মচারী অসুস্থ হয়েছেন এবং মৃত্যু পর্যন্ত হয়েছে।
এই ব্যাংক যদি বেসরকারিকরন হয় তা ভারত সরকারের অন্যতম ভুল সিদ্ধান্ত হবে।
সব থেকে বড় কথা কিসের প্রয়োজনে এই লাভদায়ক সংস্থা বিক্রি করা হচ্ছে? গত করোনা মহামারী ,ইউক্রেন যুদ্ধ ,এসবের ফলে উদ্ভূত পরিস্থিতিতে যখন পৃথিবীব্যাপী অর্থনৈতিক মন্দার আশঙ্কা করা হচ্ছে এবং পৃথিবীর সমস্ত দেশ যখন দেশীয় সম্পত্তি জাতীয় নিয়ন্ত্রণে রাখতে চাইছে আমদের সম্পত্তি আমরা কেনো বেচে দেবো?
19 জুলাই 54 তম ব্যাংক জাতীয়করণ দিবস উদযাপন হচ্ছে দেশ জুড়ে ব্যাংক দিবস নামে। এ বারের ব্যাংক দিবস অনেক বেশি তাৎপর্যপূর্ণ কারণ শুরু হওয়া বদল অধিবেশনে ব্যাংক বেসরকারিকরণের একটা আভাস আছে। ব্যাংক কর্মচারীরা গ্রাহক, ব্যবসায়ী সহ সমাজের সকল স্তরের মানুষদের নিয়ে এক বিশাল পথসভার আয়োজন করেছে বেঙ্গল চেম্বার অফ কমার্স এর সামনে আগামীকাল ১৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় । উক্ত মুক্ত মঞ্চে সমাজের সর্বস্তরের মানুষজন বক্তব্য রাখবেন আগামী কাল থেকে শুরু হওয়া বর্ষাকালীন অধিবেশনে ব্যাংকিং সংশোধনী বিলের প্রতিবাদে।
প্রায় 600 জন ব্যাংক অফিসার উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
সঞ্জয় বাবু জানান গতকাল তারা যে টুইট প্রচার চালিয়েছিলেন ভারতব্যাপী সেটা সর্বকালীন রেকর্ড অতিক্রম করেছে। প্রায় দু ঘণ্টা তাদের হ্যাশট্যাগ # পাবলিক ব্যাংক নট ফর সেল শীর্ষে ছিল যেটা কিনা একটা রেকর্ড।
ব্যাংক বেসরকারিকরণ বিল যদি সংসদে আসে, তার বিরুদ্ধে যতদূর সম্ভব প্রতিবাদ আন্দোলন গড়ে তুলবেন বলে জানান সঞ্জয়বাবু।
