আগামী ২৯ শে এপ্রিল রাজ্যের অষ্টম তথা শেষ দফার ভোট গ্রহণ।
৩৫ টি বিধানসভায় ২৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এই দফায় ৪ জেলায় ভোট গ্রহণ হবে।
ভোট গ্রহণ হবে:

মালদা: মানিক চক, মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর।

মুর্শিদাবাদ: খড়গ্রাম, বড়ঞা, কান্দি, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গী,ভরতপুর।

কলকাতা উত্তর: চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশিপুর বেলগাছিয়া।

বীরভূম: দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসান, নলহাটি, মুরারাই।

• এই দফায় ২৮৩ জন প্রার্থীর মধ্যে ৬৪ (২৩%) জন প্রার্থী স্বঘোষিত ফৌজদারি মামলা রয়েছে।

• তার মধ্যে ৫০(১৮%) জন প্রার্থীর স্বঘোষিত গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।

• ৫৫ (১৯%) জন প্রার্থী কোটিপতি।

• এই দফায় প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ ১.০৮ কোটি টাকা।

• এই দফায় মহিলা প্রার্থীর সংখ্যা ৩৫ (১২%) জন।

তথ্য: ADR & WEST BENGAL ELECTION WATCH