শুভাবরি ওয়েব ডেস্ক, ১৯ অগাস্ট, কলকাতা:
অনুষ্ঠিত হল “নয় নাচো” এর বাৎসরিক নাচের অনুষ্ঠান। খড়দহ রবীন্দ্র ভবনে গত ১৪ আগষ্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত নৃত্য পরিচালক সৌরভ চন্দ, রামকৃষ্ণ ধারাবাহিক খ্যাত অভিনেতা সৌরভ সাহা, নাট্য পরিচালক শান্তনু প্রমুখ ।

উল্লেখ্য বিগত অনেক গুলো বছর ধরে ‘৯ নাচো’ সফলতার সঙ্গে এমন নান্দনিক অনুষ্ঠান পরিচালনা করে আসছেন। কভিড পরবর্তী সময়ে ‘নয় নাচো সংস্থার’ কর্নধার চন্দ্রিমা দে ৭৫ জন নৃত্য শিল্পীদের নিয়ে এদিন যে নত্যানুষ্ঠান পরিবেশন করলেন তা এক কথায় অসাধারণ।
কচিকাঁচাদের সাথে বড়দের অসাধারণ নৃত্যশৈলী উপস্থিত দর্শকদের সন্ধ্যের কয়েক ঘণ্টা মুগ্ধ করে রেখেছিল।

আয়োজকদের পক্ষ থেকে জানা গেলো, শহর কলকাতা থেকে দূরে খড়দহের জনমানসে এই অনুষ্ঠান ঘিরে আম নাগরিকদের উত্তেজনা থাকে তুঙ্গে। কারণ, এলাকার ছেলে মেয়েদের সারা বছরের অনুশীলনের ফসল এই বাৎসরিক নৃত্যানুষ্ঠান। এই অনুষ্ঠানে ১২ টি ভিন্ন স্বাদের নৃত্যানুষ্ঠানে উপস্থিত খড়দহের পুর প্রতিনিধিদেরও মন জয় করেছে। বিশেষ ভাবে “যাজ্ঞসেনী দ্রৌপদী” সবথেকে মনকাড়া অনুষ্ঠান করেছে বলে দর্শকদের অনেক মত প্রকাশ করেন।
