ডিজিটাল; ২৬ জুলাই: অসামরিক বিমান চলাচল মন্ত্রক দেশের বিভিন্ন অঞ্চলে আকাশপথে যোগাযোগ বাড়াতে ও দেশের সাধারণ মানুষকে ব্যয় সাশ্রয়ী মূল্যে আকাশপথে ভ্রমণের সুযোগ করে দিতে ২০১৬ সালের ২১ অক্টোবর আঞ্চলিক যোগাযোগ প্রকল্প – উড়ান (উড়ে দেশ কা আম নাগরিক)-এর সূচনা করে। এখনও পর্যন্ত সারা দেশে চালু রয়েছে ৪২৫টি উড়ান পথ, যা দেশের ৬৮টি উড়ান বিমানবন্দর এবং ২টি জল, অ্যারোড্রোম ও ৮টি হেলিপোর্ট – এর সঙ্গে যুক্ত রয়েছে।

সরকার বিভিন্ন রাজ্যে অব্যবহৃত বিমানবন্দরগুলি পুনর্নির্মাণের জন্য ৪ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে।

লোকসভায় সম্প্রতি এক লিখিত প্রশ্নের জবাবে একথা জানান অসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী (অবসরপ্রাপ্ত) জেনারেল ডঃ ভি কে সিং।