
ওয়েবডেস্ক, 7জুলাই, 2020, কলকাতা:
আজ এআইবিওসি, পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক সঞ্জয় দাস, সেক্রেটারীর নেতৃত্বে বিশ্বরঞ্জন রায় (অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, এলাহাবাদ ব্যাংক), অমিতাভ কুন্ডু, অশ্বিনী ঝা, আহ্বায়ক, এসএলবিসি, এবং জিএম, এসএলবিসি ‘র কাছে ব্যাংকের শাখাগুলিতে ৫০% কর্মী দ্বারা কাজের সময় হ্রাসের জন্য আবেদন করেছেন (১০ সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত)।
এ প্রসঙ্গে সঞ্জয় দাস বলেন, আমরা আবেদন করেছি যেহেতু করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। বিশেষ করে ব্যাংকের স্টাফেরা প্রচুর সংখ্যায় আক্রান্ত। এমত অবস্থায় ৫০%স্টাফ নিয়ে কাজ করার একান্ত দরকার। কারণ ব্যাংকিং পরিষেবা বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের সমস্যা হবে। সেজন্য যদি অর্ধেক স্টাফ নিয়ে কাজ করা হয় তাহলে কিছু লোক আক্রান্ত হলেও পরের দিন ব্রাঞ্চ sanitise করে যাতে কাজ চালু করা যায় অবশিষ্ট ৫০ %দিয়ে।
এখন কৃষি লোন বিতরণের সময়, ১০০ পার্সেন্ট লোক নিয়ে এখন কাজ হচ্ছে। আক্রান্ত হলে সবাইকেই কোয়ারান্টিনে যেতে হবে, মানুষ বিপাকে পড়বে। রোজ রোজ বিরাট সংখ্যায় আক্রান্ত হচ্ছে।কারণ lockdowner এর প্রথম দিন থেকেই অবিরল কাজ করে যাচ্ছে ব্যাংকের লোকেরা।প্রতিদিন ১০০ থেকে ১৫০ জনের মুখোমুখি হতে হচ্ছে। সামাজিক দূরত্ব মানা কোনো মতেই সম্ভব না। এমনকি ১০০ % স্টাফ ব্রাঞ্চে আসলে তাদের মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভবই না।
