
শুভাবরি ওয়েবডেস্ক,12নভেম্বর,কলকাতা: ১৪ নভেম্বর শিশু দিবসের প্রাক্কালে ডা. প্রশান্ত কুমার চৌধুরী খুব সুন্দর ভাবে থ্যালাসিমিয়া এবং শিশু দিবসকে একভাবে দেখতে শেখালেন। আজ কলকাতা প্রেস ক্লাবে এক অনাড়ম্বর সাংবাদিক সম্মেলনে তিনি বললেন, থ্যালাসিমিয়া বললে পরেই একটি রোগকৃষ্ট শিশুর মুখ আমাদের সামনে ভেসে ওঠে। আসুন এবার থেকে আমরা থ্যালাসিমিয়া শিশুদের স্মরণে ‘শিশু দিবস’ পালন করি। তিনি আক্ষেপ করে বলেন, সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমরা রক্তদান করে থাকি। কিন্তু শিশু দিবসে ক’টি রক্তদান শিবির করা হয় সেটি হয়তো হাতে গুনে বলা যেতে পারে!! এটি জিন বাহিত রোগ হলেও এদেশে ৭৫ ধরনের ত্রুটির জন্য থ্যালাসেমিয়া রোগটি হতে পারে। তিনি বলেন, যে আমরা রক্তদান করে থাকি তা ব্লাড ব্যাংকে সংগ্রহের ৩৫ দিনের বেশি রাখা যায় না। এই রোগ থেকে শিশুকে বাঁচানোর জন্য তিনি পরামর্শ দিলেন, থ্যালাসেমিয়া বাহক একটি নারী এবং পুরুষ অবশ্যই বিয়ে করতে পারেন যদি তারা একমত হন। তবে সন্তান ধারণের আগে অবশ্যই তারা যেন ডাক্তারের পরামর্শ নেন।
তিনি জানান, এই রোগ সংক্রান্ত একটি গবেষণায় তিনি লিপ্ত রয়েছেন, যার ফল খুব শীগ্রই আমরা জানতে পারব। সাংবাদিক সম্মেলনে খোলা মনে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করছিলেন এবং অবশ্যই থ্যালাসিমিয়া রোগ এবং তার প্রতিকার সম্বন্ধে গুরুত্বপূর্ণ বিষয়ে । উল্লেখ্য, ডা. চৌধুরী এটিকে “ডিজিজ” বলছেন না, বলছেন “ডিজ্ অর্ডার”।
