ওয়েব ডেস্ক; ২০ মার্চ : বন্ধন ব্যাঙ্ক, তাদের কমার্শিয়াল যানবাহন এবং কমার্শিয়াল ইকুইপমেন্ট গ্রাহকদের সুবিধাজনক ফাইন্যান্সিং সল্যুশন দিতে দেশের অন্যতম কমার্শিয়াল যানবাহন উৎপাদক মাহিন্দ্রা & মাহিন্দ্রার সাথে মৌ স্বাক্ষর করলো। এই মৌ স্বাক্ষর এর মাধ্যমে, বন্ধন ব্যাঙ্ক সমগ্র কমার্শিয়াল যানবাহন এবং কমার্শিয়াল ইকুইপমেন্ট পোর্টফোলিও জুড়ে ফাইন্যান্সিং- এর সুবিধা প্রদান করবে এবং গ্রাহকরা ব্যাঙ্কের বিস্তৃত নেটওয়ার্ক এবং বিশেষভাবে তৈরি পরিশোধ প্ল্যান থেকে উপকৃত হবেন।
এই বিষয়ে, সন্তোষ নায়ার, হেড, কনসিউমার লেন্ডিং এবং মর্টগেজেস, বন্ধন ব্যাঙ্ক বলেন “বন্ধন ব্যাঙ্ক যানবাহন সংক্রান্ত ফাইন্যান্সিং সল্যুশন অফার করতে M&M-এর সাথে অংশীদার হতে পেরে খুশি | এই অ্যাসোসিয়েশন আসলে কমার্শিয়াল যানবাহন এবং কমার্শিয়াল ইকুইপমেন্ট গ্রাহকদের বিভিন্ন আর্থিক চাহিদা পূরণের জন্য আমাদের নিবেদিত প্রানের প্রতিফলন | আমরা আত্মবিশ্বাসী যে এই সহযোগের মাধ্যমে আমরা নিজেদের সম্প্রসারণ ঘটিয়ে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকমের ফাইন্যান্সিং সল্যুশন প্রদান করে, আমাদের কমার্শিয়াল যানবাহন সংক্রান্ত ব্যবসার বৃদ্ধি ঘটাতে পারবো |”
এই পার্টনারশিপের বিষয়ে জালাল গুপ্তা, বিসনেস হেড কমার্শিয়াল ভেহিকলস, মাহিন্দ্রা & মাহিন্দ্রা বলেন “এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের সর্বোত্তম আর্থিক সমাধান প্রদান করতে এবং প্রয়োজনীয় আত্মবিশ্বাস প্রদান করে তাদের উন্নতির সুযোগ করে দিতে সাহায্য করবে | এই সহযোগিতা MCE এবং বন্ধন ব্যাঙ্ক উভয়কেই একে অপরের বিশাল নেটওয়ার্কের অন্তর্নিহিত শক্তিগুলিকে কাজে লাগাতে সক্ষম করবে।”
