ওয়েব ডেস্ক; ২৭ মার্চ : বন্ধন ব্যাঙ্ক ভারতীয় বিমান বাহিনীর (IAF) সাথে একটি মউ স্বাক্ষর করেছে, যার মাধ্যমে প্রতিরক্ষা কর্মীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা কর্পোরেট স্যালারী একাউন্ট- ‘Bandhan Bank Shaurya Salary Account’ প্রদান করা হবে। ভারতীয় বিমান বাহিনীর কর্মীরা বন্ধন ব্যাঙ্কের 1700-র বেশি শাখা থেকে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, নিজের ও পরিবারের জন্য বীমা সুরক্ষা, আকর্ষণীয় সুদের হার সহ একাধিক বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বন্ধন ব্যাঙ্ক ইতিমধ্যেই প্রতিরক্ষা কর্মীদের জন্য SPARSH সার্ভিস সেন্টার হিসাবে কাজ করছে, যেখানে ডিফেন্স অ্যাকাউন্টসের কন্ট্রোলার জেনারেলের (CGDA) সাথে পার্টনারশীপে 557টি নির্ধারিত শাখার মাধ্যমে প্রতিরক্ষা পেনশনভোগী ও তাঁদের পরিবারের জন্য পরিষেবা প্রদান করা হচ্ছে।
চুক্তিটি স্বাক্ষর করেন এয়ার ভাইস মার্শাল উপদেশ শর্মা (VSM), অ্যাসিস্ট্যান্ট চিফ অফ দ্য এয়ার স্টাফ (অ্যাকাউন্টস & এয়ার ভেটেরান্স), প্রতিরক্ষা মন্ত্রক এবং দেবরাজ সাহা, হেড – গভর্নমেন্ট বিজনেস গ্রুপ, বন্ধন ব্যাঙ্ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজয় রায়, হেড – ব্রাঞ্চ ব্যাঙ্কিং, স্বাতী দত্ত, হেড – সেন্ট্রাল গভর্নমেন্ট বিজনেস, বন্ধন ব্যাঙ্ক-সহ IAF এবং বন্ধন ব্যাঙ্কের অন্যান্য আধিকারিকরা।
