আগামী ১৬ এবং ১৭ তারিখ ইউনাইটেড ফর্ম অফ ব্যাংক ইউনিয়নের তরফ থেকে দেশজুড়ে ধর্মঘট ডাকা হয়েছে। বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলিকে বেসরকারিকরণ নীতি এবং সংযুক্তিকরণ নীতির প্রতিবাদে ধর্মঘট বলে জানা গেছে ইউনিয়নের তরফ থেকে ।
ইউনাইটেড ফর্ম অফ ব্যাংক ইউনিয়নের পশ্চিমবঙ্গ শাখা আজ ব্যাংক ধর্মঘটের সমর্থনে সাংবাদিক সম্মেলন করেন। ১৬ এবং ১৭ অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার এই দুদিন ব্যাংক ধর্মঘটের ফলে এই রাজ্যে ৮০০০ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা তার সাথে দেড় হাজার বেসরকারি ব্যাংকের শাখা এবং প্রায় ১১হাজার এটিএম পরিষেবা প্রভাবিত হবে বলে জানা গেছে ইউনিয়নের তরফ থেকে।
