ওয়েব ডেস্ক; কলকাতা, ৭ অগাস্ট : বাটা ইন্ডিয়া এক তাৎপর্যপূর্ণ লাফ দিল বাটানগরের কারখানায় ৩০০ মিলিয়ন লগ্নি করে। এই লগ্নি উৎপাদন উৎকর্ষ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রতি কোম্পানির দায়বদ্ধতা আরও একবার দেখিয়ে দিল।
এই লগ্নির কেন্দ্রে আছে ফ্লোটজ এবং বাটা ইন্ডাস্ট্রিয়াল চটি ও জুতো তৈরি করার জন্য অত্যাধুনিক PUDIP (পলিইউরিথিন ডিরেক্ট ইনজেকশন প্রোসেস) এবং IM EVA মেশিন বসানো। এই পরবর্তী প্রজন্মের যন্ত্রগুলোতে থাকে রোবোটিক স্প্রেয়িং, স্বয়ংক্রিয় রাফনিং আর্মস এবং মোল্ড হ্যান্ডলিং প্রোসেস যা প্রোডাক্টের ধারাবাহিকতা, যথার্থতা এবং উৎপাদন দক্ষতার মান বাড়িয়ে দেয়।
অঞ্জন কুণ্ডু, হেড – সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, বাটা ইন্ডিয়া লিমিটেড বলেন “এই লগ্নি, উৎপাদন প্রক্রিয়ার আধুনিকীকরণের প্রতি এবং গুণমানের দিক থেকে শীর্ষে থাকার প্রতি আমাদের গভীর দায়বদ্ধতার প্রমাণ।”
তিনি আরও বলেন “আমাদের রূপান্তরের যাত্রার অঙ্গ হিসাবে বাটানগরের গৌরব ফিরিয়ে আনছি। গুণমান, উদ্ভাবন ও ক্রেতা অভিজ্ঞতার প্রতি দায়বদ্ধতা এই জায়গাটার গভীরে প্রোথিত। বাটানগরে উন্নত মেশিনে লগ্নি করে আমরা এটা নিশ্চিত করছি যে বাটা ভারতে চটি ও জুতো তৈরির মাপকাঠি হিসাবে নেতৃত্ব দানের জায়গাতেই থাকবে, নিজেকে বদলাতে থাকবে এবং মানুষের সেবা করতে থাকবে। এই সম্প্রসারণ কেবল আমাদের কাজকর্মকে শক্তিশালী করল তা নয়, ইন্ডাস্ট্রির জন্যে নতুন মাপকাঠিও বেঁধে দিল।”
