ডিজিটাল; চন্দ্রিমা চৌধুরী: এই গরমে ঠান্ডা এক গ্লাস বেলের শরবত নিমেষেই প্রাণ জুড়িয়ে দেয়। পাশাপাশি বেলের গুণও রয়েছে অনেক। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন C, ভিটামিন A, Ca, P ও K। আসুন দেখে নিই বেলের পুষ্টিগুণ।

ক্লান্তি নিরাময়ক – গরমের সময় পরিশ্রমের পর বেলের শরবত খেলে ক্লান্তি ভাব দূর হয়।

দৃষ্টিশক্তিতে উপকারী –
বেলের ভিটামিন ‘এ’ চোখের বাহ্যিক ও অভ্যন্তরীণ অঙ্গগুলোর পুষ্টি জোগায়। এর ফলে চোখের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

পেটের অসুখে দুর্দান্ত কাজ দেয় – বেল পেটের নানা অসুখ সারাতে অত্যন্ত কার্যকর। দীর্ঘমেয়াদি আমাশয় ও ডায়রিয়া রোগে কাঁচা বেল নিয়মিত খেলে দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব।

কোষ্ঠকাঠিন্য প্রতিরোধক-
বেলের শাঁস পিচ্ছিল বলে এই ফল পাকস্থলীর জন্য উপকারী। খাবারও সঠিকভাবে হজম করতে সাহায্য করে। তাই কোষ্ঠকাঠিন্য দূর হয়।

ত্বকের জন্য গুরুত্বপূর্ণ –
বেলে থাকে প্রচুর পরিমাণে Fiber বা আঁশ, যা মুখের ব্রণ সারাতে সাহায্য করে।