ওয়েব ডেস্ক; মেঘা ঘোষ:
মৌরি (ইংরেজী নামঃ Fennel)
(বৈজ্ঞানিক নামঃ Foeniculum vulgare)
মৌরি বা তারা মসলা বা চক্রফুল এক ধরনের মসলা যা উত্তর-পূর্ব ভিয়েতনাম ও দক্ষিণ-পশ্চিম চীনের স্থানীয় ম্যাগনোলিয়াসি (Magnoliaceae) পরিবারের একটি চিরসবুজ মধ্য-উচ্চতার বৃক্ষের ফলের তারকা আকৃতির বহিঃত্বক, যা ফলটি পাকার ঠিক আগে সংগ্রহ করা হয় ও শুকিয়ে মসলাটি প্রস্তুত করা হয়।
মৌরীর ফল বা বীজ মসলা, পান মসলা, মুখশুদ্ধি ইত্যাদিতে, পাতা ও নরম কান্ড সস্ তৈরিতে, স্যালাড হিসাবে, শেকড় আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন ধরনের মিঠাই ও নোনতা খাবার তৈরিতে মৌরী ব্যবহৃত হয়ে থাকে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক এই এলাচ এর কিছু বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে:
পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে মৌরির তেলের বিশেষ উপকারী গুণ আছে। গ্যাস্ট্রিক এনজাইম তৈরিতে এই মৌরি কার্যকর ভূমিকা রাখে।
মৌরিতে আছে ভিটামিন এ, যা চোখের জন্য দরকারি। চোখের সমস্যা গ্লুকোমা দূর করতে মৌরির চা কার্যকর।
মৌরি চিবোলে লালায় নাইট্রেটের পরিমাণ বেড়ে যায়, যা প্রাকৃতিক উপায়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে।
ব্রণ দূর করার ক্ষমতা আছে মৌরির। নিয়মিত মৌরি খেলে শরীরে জিঙ্ক, ক্যালসিয়াম ও সেলেনিয়ামের মতো উপাদান যুক্ত হয়। এটি হরমোন ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে। ত্বককে ঠান্ডা করে তাতে ঔজ্জ্বল্য বাড়ায়।
মৌরির চা নিয়মিত খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়ে যায় এবং প্রস্রাবের সমস্যা দূর হয়। এটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে।
মৌরিতে যে ফাইটোনিউট্রিয়েন্ট আছে, তা সাইনাসের সমস্যা দূর করতে পারে। ব্রঙ্কাইটিস ও কফের সমস্যা দূর হয় মৌরির চা খেলে।
ত্বক, স্তন ও পেটের ক্যানসার তৈরিতে যেসব উপাদান কাজ করে, তা ঠেকাতে পারে মৌরির প্রভাব। আয়ুর্বেদ শাস্ত্রে মৌরিকে ‘মঙ্গলকর’ উপাদান হিসেবে বর্ণনা করা হয়।
মৌরিতে শরীর ঠান্ডা করার বিশেষ উপাদান রয়েছে। স্নায়ু ও মনকে শান্ত করতে মৌরির তেল মালিশ করা যায়।
মৌরি তে পটাশিয়াম থাকায় কোষ ও রক্তরসের জন্য দরকারি উপকরণ হিসেবে ভূমিকা রাখে।
মৌরিতে যে তেল ও তন্তু থাকে, তা রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করতে পারে।
