ডিজিটাল; চন্দ্রিমা চৌধুরী: আমরা সকলেই জানি মধু ওজন কমাতে সহায়ক কিন্তু মধুর আরোও অনেক বেশি গুনাগুন রয়েছে যা হয়ত আমরা জানি না। তবে আসুন জেনে নিই মধুর বাকি গুনাগুন গুলো –

কোষ্ঠকাঠিন্য দূর করতে মধু: মধুতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স। এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ১ চা–চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয়।

শ্বাসকষ্ট ও ফুসফুসের রোগ নিরাময়ে মধু: বলা হয়, ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী। যদি একজন অ্যাজমা রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয়, তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে।

জলশূন্যতায় মধু: ডায়রিয়া হলে এক লিটার জলতে ৫০ মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে জলশূন্যতা রোধ করা যায়।

হাঁপানি রোধে মধু: ½ গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সঙ্গে সমপরিমাণ মধু এবং আদা মেশান। দিনে অন্তত তিনবার এই মিশ্রণ খান। এটা হাঁপানি রোধে সহায়তা করে।