ডিজিটাল; চন্দ্রিমা চৌধুরী: জামরুল হালকা মিষ্টি স্বাদযুক্ত একটি রসালো গ্রীষ্মকালীন ফল।
সহজলভ্য এই ফলটির পুষ্টিমান খুবই চমৎকার ~
১. জামরুল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জামরুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। প্রতি ১০০ গ্রাম জামরুলে ২২ মাইক্রোগ্রাম ভিটামিন সি পাওয়া যায়, এই ভিটামিন সি ত্বকের তারুণ্যতা ধরে রাখে।
২. জামরুলে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় এটি হজম ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
৩. এটি ডায়ারিয়া প্রতিরোধে কাজ করে।
৪. চোখের জন্যেও ভীষণ উপকারী এটা। জামরুলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ রয়েছে।
৫.প্রতি ১০০ গ্রাম জামরুলে ২৯ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। আর তাই হাড় এবং দাঁতের জন্যে প্রয়োজনীয় ক্যালসিয়ামের জন্য জামরুল খেতে হবে।
৬. প্রতি ১০০ গ্রাম জামরুলে ৯৩ গ্রাম জল থাকে। যা শরীরে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
৭.জামরুল কোষ্ঠকাঠিন্য দূর করে : জামরুলে থাকা পর্যাপ্ত পরিমাণে ফাইবার খাদ্য সংবহনতন্ত্রের সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
৮.জামরুল পেশির ব্যথা পর্যন্ত দূর করে : পটাশিয়াম থাকার জন্যে জামরুল পেশিকে শক্তিশালী করে তোলে এবং পেশির ব্যথা দূর করে।
৯. জামরুলে এক ধরনের হেপাটোপ্রটেক্টিভ উপাদান থাকে, এটা লিভার কোষ ধ্বংস থেকে রক্ষা করে।
১০.জামরুলে অ্যান্টিহাইপারগ্লিসেমিক উপাদান থাকে, যা রক্তের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে।
১১.এই ফলে রয়েছে ক্যারোটিন ও ভিটামিন-বি। তাই জামরুল একটি উপকারী ফল।
নিয়মিত জামরুল খান এবং সুস্থ থাকুন।
