ডিজিটাল: ফলের রাজা আম। আর গ্রীষ্মকালে বাড়িতে আম আসবেনা তা হতে পারে না। আসুন জেনে নেওয়া যাক আমের কিছু তথ্য:-

আমে প্রচুর বিটা ক্যারোটিন থাকে, তাই এই ফল হৃদরোগ, ভুলে যাওয়া রোগ আলঝেইমার এবং পার্কিনসন্স ও আথ্রাইটিস প্রতিরোধ করে। আমে প্রচুর পটাশিয়াম তাকে, তাই শরীরে পটাশিয়াম ঘাটতি কমাতে আম বেশ উপকারী। এছাড়া প্রতিদিন দৌড়ঝাঁপে আমাদের শরীর থেকে যে লবণ বের হয়ে যায়, তার ঘাটতিও পূরণ করে আম।

ঠাণ্ডা বা ফ্লু দূর করতে আম খেতে পারেন নিশ্চিন্তে। আমে ভিটামিন A এবং D আছে প্রচুর পরিমাণে। তাই ঠাণ্ডা ও ফ্লু দূর করতে সক্ষম এটি।
দৃষ্টিশক্তি উন্নত করে
আমে প্রচুর ভিটামিন A থাকে বলে এই ফল দৃষ্টিশক্তি উন্নত করে ও রাতকানা রোগ প্রতিরোধ করে। আমে প্রচুর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিড থাকে, যা গর্ভবতীদের জন্য ও গর্ভে থাকা শিশুর জন্য বেশ উপকারী।

আমে থাকা ভিটামিন A, C এবং E শরীরে ফ্রি র‌্যাডিকেল বা ক্যানসার সৃষ্টিকারী উপাদানকে প্রতিরোধ করে। এই ফলে প্রচুর আঁশ থাকে, তাই আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে এই ফল। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের জন্য আম বেশ উপকারী।

তবে, বেশি আম খেলে এটি ওজনের ওপর প্রভাব ফেলতে পারে। যেহেতু আমে প্রচুর সুগার থাকে, তাই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের আম খেতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।