ওয়েব ডেস্ক; ১৪ এপ্রিল: আসছে পয়লা বৈশাখ! সেই ১লা বৈশাখকে ঘিরে বিভিন্ন ধরনের উৎসবে মেতে ওঠেন সবাই। আর যেখানে উৎসব সেখানে ভুঁড়িভোজের ব্যবস্থা থাকবে না, তা কি হয়।
শুধুমাত্র কলকাতাতে নয় সারা ভারতবর্ষে ১লা বৈশাখ কে ঘিরে বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল খাবারের বিভিন্ন অফার নিয়ে হাজির হন। দক্ষিণ কলকাতার বুকে এমনই এক রেস্টুরেন্টের হদিশ পাওয়া গেল।
নাম অ্যাংলো বংস্ ক্যাফে (Anglo Bongs Caffe) । বাংলার নববর্ষ উপলক্ষে তারাও নিয়ে এসেছে ভুরিভোজের ব্যবস্থা।

তিন ধরনের কম্বো থালির এক বিপুল সম্ভার নিয়ে এসেছে তারা।

কেমন দেখতে হবে সেই থালি? কি কি থাকছে তাতে?

বর্ষবরণ থালি:
আম পান্না, ফিশ ফিঙ্গার, চিজ ভেটকি পাতুরি, পিস পোলাও, ঝাল গার্লিক মুরগি, চাটনি , পাপড় মিষ্টি এবং পান মশলা ।
দাম মাত্র ৩৫০ টাকা।

নববর্ষ থালি:
আম পান্না, ফিশ কলবার্ট, মুরগির বাটা ভর্তা, পিস পোলাও, লাল মরিচ ভেটকি, চাটনি, পাপড়, মিষ্টি ও পান মশলা।
দাম মাত্র ৩৬০ টাকা।

কালবৈশাখী থালি:
আম পান্না , ডায়মন্ড ফিস ফ্রাই , মুরগির বাটা ভর্তা, পিস পোলাও , মধু মাস্টার্ড মুরগি , স্মোকড ঝাল ভেটকি, চাটনি , পাপড়, মিষ্টি ও পান মশলা।
দাম মাত্র ৪২৫ টাকা।

ক্যাফেতে বসে অথবা বাড়িতে নিয়ে গিয়ে ভোজনরসিকরা এই খাবারের আনন্দ নিতে পারবেন।
এছাড়া ফুড ডেলিভারি অ্যাপে এই ক্যাফে থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন।

সরাসরি ক্যাফেতে অর্ডার দেওয়ার জন্য যোগাযোগ করুন: 8481828805

অফারটি ১লা বৈশাখ থেকে শুরু করে ২৩ শে এপ্রিল (15 April to 23 April) পর্যন্ত চলবে।

ক্যাফের কর্তৃপক্ষ জানান, যারা এই ক্যাফেতে বসে এই থালির সাধ উপভোগ করবেন তাদের জন্য থাকছে আনলিমিটেড রাইসের (পোলাও) ব্যবস্থা।

তাহলে আর দেরি কেন অর্ডার করে ফেলুন তাড়াতাড়ি।