ডিজিটাল; ৯ মে: এখন আমরা সবাই অনলাইনে কাজ কর্ম বেশি করে করে থাকি। ব্যাঙ্কিং পরিষেবা হয়ে গেছে সম্পূর্ণ অনলাইনে। অনলাইনে কাউকে টাকা টান্সফার করা কিংবা এটিএম এ গিয়ে টাকা তোলা কিংবা টাকা জমা। ব্যাংকে না গিয়ে সমস্ত পরিষেবা পাওয়া যাচ্ছে।
তার মধ্যে সবচেয়ে বড় পরিষেবা হল কিউ আর কোড স্ক্যান করে কাউকে টাকা পাঠানো। ফলে বাড়ছে জালিয়াতি। টাকা লোপাট হচ্ছে সাধারণ মানুষের।
দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের কিছু বিষয় নিয়ে সতর্ক করেছে।

টাকা পাঠানোর দরকার হলে কিউ আর কোড স্ক্যান করার দরকার পড়লেও টাকা নেওয়ার সময় কখনই কিউ আর কোড স্ক্যান করতে হয় না।

ইউপিআই আইডি সঠিক কিনা তা টাকা পাঠানোর আগে বা লেনদেনের সময় যাচাই করা উচিত।

অনলাইন পরিসেবার ক্ষেত্রে যদি কোন রকম অসুবিধা হয় তাহলে সরাসরি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে তা জানা উচিত।

https://twitter.com/TheOfficialSBI/status/1495286034413752320?t=wLodIkiIj8SOo8CJ2kkydQ&s=19