ডিজিটাল ; 7ই জুলাই : লাভা চালু করেছে তার ক্লাসি ‘ব্লেজ’ স্মার্টফোন যাতে রয়েছে স্টাইলিশ ডিজাইন, দুর্দান্ত পারফরম্যান্স, আর প্রিমিয়াম সমস্ত বৈশিষ্ট্য যা প্রত্যাশা পূরণ করবে ভারতের তরুণ প্রজন্মের সেইসব গ্রাহকদের যারা চান সুলভ মূল্যে প্রিমিয়াম ফোনের বৈশিষ্ট্য সহ দৃষ্টিনন্দন ভাবে ডিজাইন করা মডেল।

8,699 টাকা মূল্যের এই গর্বিত ভাবে ভারতীয় স্মার্টফোনটি সুসজ্জিত রয়েছে একটি গ্লাস ব্যাক ডিজাইন দ্বারা – এই সেগমেন্টে যা এই প্রথম, এছাড়াও এতে রয়েছে অ্যান্ড্রয়েড 12, 3+3(ভার্চুয়াল) জিবি র‍্যাম +64 জিবি রম যাতে সহজেই ছবি, ভিডিও আর বড় আকারের ফাইল সংরক্ষণ করা যায়, আর রয়েছে 8 এমপি ফ্রন্ট ক্যামেরা সহ 13 এমপি ট্রিপল রিয়ার ক্যামেরা যা ফটোগ্রাফি আর সেলফির ক্ষেত্রে দেবে একটা অসাধারণ অভিজ্ঞতা, এছাড়াও এতে থাকছে বটম ফায়ারিং স্পিকার, টাইপ সি চার্জিং, এফপিএস (FPS) আরো বর্ধিত সুরক্ষার লক্ষ্যে ফেস আনলক বৈশিষ্ট্য সহ আরো বেশ কয়েকটি বৈশিষ্ট্য।

গ্রাহকরা 07ই জুলাই 2022 থেকে ব্লেজ প্রি-বুক কোর্টের পারবেন এবং এর লাইভ সেল শুরু হবে 14ই জুলাই 2022 থেকে। গ্রাহকরা এটি কিনতে পারবেন ফ্লিপকার্ট, লাভা ই-স্টোর থেকে আর অফলাইন স্টোর থেকেও। প্রি-বুক করেছেন এরকম প্রথম 1000 জন গ্রাহককে বিনামূল্যে লাভা প্রোবাডস 21 ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস দেওয়া হবে, যা একবার মাত্র চার্জিংয়ে দেয় 9 ঘন্টা পর্যন্ত বাডস ব্যাটারি ব্যাকআপ।

লঞ্চ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে, লাভা ইন্টারন্যাশনাল লিমিটেড-এর প্রডাক্ট হেড তেজিন্দর সিং বলেন, “গ্রাহকদের’ প্রত্যাশাগুলি প্রতিনিয়ত বদলে চলেছে। আজকের তরুণরা ফোনের চেহারা আর সৌন্দর্য্য নিয়ে কোনোরকম আপোষ করতে রাজি নয়। ব্লেজ-এর মাধ্যমে, আমরা সেইসমস্ত প্রত্যাশাগুলি পূরণ করার চেষ্টা করছি। এতে রয়েছে সাম্প্রতিকতম গ্লাস ব্যাক ডিজাইন, অ্যান্ড্রয়েড 12, আর 13 এমপি ট্রিপল ক্যামেরার মত বৈশিষ্ট্য যা একে করে তুলেছে অল-রাউন্ডার। ভারতে নির্মিত এই বেস্ট-ইন-সেগমেন্ট স্মার্টফোনটি সেই প্রত্যেক স্মার্টফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে নিবেদিত যার স্বপন হল নিজের দেশকে পরবর্তী টেক সুপারপাওয়ার হিসেবে দেখা।”

মিডিয়াটেক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অঙ্কু জৈন বলেন, “আমরা এমন একটি ভবিষ্যতের কল্পনা করি যা স্মার্ট এবং কানেক্টেড, আর প্রযুক্তির গণতন্ত্রীকরণের দ্বারা চালিত, এবং মিডিয়াটেক দ্বারা চালিত লাভা ব্লেজ উপভোক্তাদের কাছে সুলভে পণ্য এনে দেওয়ার উপর আমাদের ফোকাসকেই পুনরায় প্রতিষ্ঠিত করে। নতুন লাভা স্মার্টফোনটি সরকারের মেক ইন ইন্ডিয়া ভিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় ডিজিটাল বিভাজন মেটাতে সাহায্য করবে। নতুন রিলিজের জন্য আমরা লাভাকে অভিনন্দন জানাই এবং আমরা সামনের বছরগুলিতে একটি দীর্ঘ এবং ফলপ্রসূ সহযোগিতার জন্য অপেক্ষা করছি৷”

একটি উপভোক্তাদের আরও ভালো অভিজ্ঞতা প্রদানের জন্য, এই ক্ষেত্রে এই প্রথমবার গ্রাহকদের ‘বিনামূল্যের গৃহ পরিষেবা’ দেওয়া হবে যেখানে গ্রাহকদের গৃহের দোরগোড়ায় পরিষেবা প্রদান করা হবে। সুবিধাটি পেতে, গ্রাহককে শুধুমাত্র স্ট্যান্ডার্ড সার্ভিস চার্জ দিতে হবে এবং হোম ভিজিটের জন্য কোন অতিরিক্ত টাকা নেওয়া হবে না।

ব্লেজ-এ রয়েছে মিডিয়াটেক হেলিও A22 চিপসেট যা দেবে এক অতুলনীয় পারফরম্যান্স, এর সঙ্গেই রয়েছে দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য একটি শক্তিশালী 5000 mAh ব্যাটারি এবং একটি 10W টাইপ-C ফাস্ট চার্জার যার ফলে অত্যন্ত কম সময়ের মধ্যে ফোনটিকে সম্পূর্ণ চার্জ করা যাবে। এর পাশাপাশি, এতে রয়েছে 6.5” এর 20:9 নচ HD ডিসপ্লে যা দেবে একটি অতুলনীয় ভিউয়িং অভিজ্ঞতা। এই ফোনটি তার ব্যবহারকারীদের জন্য 2 বছরের নিরাপত্তা আপডেটও অফার করে। যেকোনও প্রকারের স্ক্রিন ড্যামেজের বিরুদ্ধে সুরক্ষা হিসাবে ডিভাইসটির সঙ্গে আরও পাওয়া যাবে 100 দিনের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টও।