ডিজিটাল; ৮ জুলাই: গত ৫ জুলাই ১৪১ ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের অন্তর্গত জলঙ্গী পঞ্চায়েত সমিতি এবং জলঙ্গী ব্লক একত্রে BDO অফিস জলঙ্গীতে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ওই শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ১৪১ ব্যাটালিয়নের মোট ১১ জন কর্মী রক্তদান করেছেন।

কৃতজ্ঞতা প্রকাশ করে, ১৪১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন যে এই প্রকার অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে রক্তদান সম্পর্কে জওয়ান এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি হয় এবং এটি প্রয়োজনের সময়ে অভাবী লোকদের সহায়তা করে। তিনি আরও বলেন যে “রক্তদানের জন্য অর্থ বা শক্তির প্রয়োজন হয় না, এর জন্য একটি বড় হৃদয় এবং মুক্ত মনের প্রয়োজন হয়”। সাধ্যমতো রক্ত ​​দেওয়ার জন্য তিনি জনগণকে অনুরোধ জানান।