শুভাবরি ওয়েব ডেস্ক, ২৩ জুন, কলকাতা: দক্ষিণ কলিকাতা ভারতীয় জনতা পার্টি যুব সভাপতি মুকুন্দ ঝা-এর নেতৃত্বে আজ কলকাতার “শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল” অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জী বাড়ির সামনে একটি মোবাইল ভ্যান এর মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করে।
ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পক্ষ থেকে অভিযোগ করা হয় যে শ্যামাপ্রসাদ মুখার্জির ৬৯ তম বলিদান দিবস উপলক্ষে এই রক্তদান শিবির আজ যেভাবে করতে চেয়েছিলেন, বর্তমান শাসকদল তা করতে দেয়নি।
সেই কারণে এই ছোট মোবাইল ভ্যান নিয়ে এসে অস্থায়ীভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং সদস্যদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

