ডিজিটাল; ১৬ অগস্ট :- “শুধু ধুমধাম করে জাতীয় পতাকা উত্তোলন করলেই হবে না, আগে দেশের সাধারণ মানুষের অধিকারকে সুরক্ষিত করতে হবে; নচেৎ এই অনুষ্ঠানের কোনো তাৎপর্য থাকবে না,” বলছিলেন কোলকাতা উচ্চ ন্যায়ালয় (Calcutta High Court) ও এলাহাবাদ উচ্চ ন্যায়ালয় (Allahabad High Court)-এর পূর্বতন মুখ্য ন্যায়াধীশ (Ex Chief Justice) তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল (Former Governor, Government of WB) শ্যামলকুমার সেন (Shyamal Kumar Sen)।

মন্টু দাস (বাঘা)-এর স্মরণে কোলকাতার ‘নরসিং স্পোর্টিং ক্লাব’ (Narsing Sporting Club) আয়োজিত ১৫ আগস্ট এক রক্তদান শিবিরে এসে অনুষ্ঠানের উদ্বোধক রূপে জাতীয় পতাকা উত্তোলন করে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল একথা কথা বলেন।

তিনি আরোও বলেন, “নিত্যপ্রয়োজনীয় বস্তুর দাম সমানে বেড়েই চলেছে, সাধারণ মানুষের নাজেহাল অবস্থা অথচ এ বিষয়ে কারো কোনো হেলদোল নেই। রাজনৈতিক দলের নেতানেত্রীদের অবিলম্বে ঝগড়া বন্ধ করে নতুনভাবে দেশ গড়ার কথা ভাবতে হবে।”

এদিন শ্যামলকুমার সেনকে বরণ করেন কোলকাতা পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় , বিধায়ক তাপস রায় , সঞ্জয় বক্সি এবং স্মিতা বক্সি , কোলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা দত্ত সহ কোলকাতা পৌরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের সভাপতি পিয়াল চৌধুরী , ৪০ নম্বর ওয়ার্ডের সভাপতি অরুন হাজরা , সৌম বক্সি , সঞ্জয় রায়, প্রবন্ধ রায় (ফ্যান্টা) প্রমুখ ব্যক্তিবর্গ।

‘নরসিং স্পোর্টিং ক্লাব’-এর পক্ষ থেকে অনুষ্ঠানের আহ্বায়ক পিন্টু দাস জানান, “১৩ তম বর্ষে পদার্পণ করল আমাদের এই রক্তদান উৎসব। ‘পিপলস ব্লাড ব্যাঙ্ক’-এর তরফ থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে।”