ওয়েব ডেস্ক; সৌম্যদীপ বেরা; ১৬ মে, কলকাতা: প্রকাশিত হলো লেখিকা শিল্পী চক্রবর্তীর ছোটোদের মন নিয়ে লেখা ” খোলা মনে রঙ বেরঙে “। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এছাড়াও ছিলেন অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী সহ অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দিরের অছিপরিষদ-এর কর্ণধার কুশল চৌধুরী প্রমুখ।
শিশুদের উপর মোবাইলের দুষ্প্রভাব এই পুস্তকের মূল বিষয় বলে জানান লেখিকা । শিল্পী চক্রবর্তী বলেন ,” শিশুদের নিয়ে লেখার ইচ্ছা আমার অনেকদিন থেকেই ছিল কিন্তু সেটা আরো প্রকট হল যখন আমরা দেখলাম শিশুরা এখন ভীষণভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে । আগে আমরা কোন অনুষ্ঠানে গিয়ে দেখতাম ওরা , ছোটাছুটি করছে তাদের উপর আমরা রাগ দেখাতাম বা বকাবকি করতাম। কিন্তু এই সুযোগটা আমরা আর পাই না । তারপর আমি ভাবলাম যে ওরা ওরা কি সত্যি সত্যি মোবাইল কে ভালোবেসে ফেলেছে নাকি ওরা কোন পরিস্থিতির শিকার। নিজের অনুমান কে বা নিজের ভাবনাকে আমি তেমনভাবে প্রাধান্য না দিয়েই আমি বহু শিশুদের মতামত জানি সেটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছোট বড় সরকারি বেসরকারি বিভিন্ন স্কুলের বিভিন্ন বাচ্চাদের থেকে তাদের মতামত জানি এমনকি রেড লাইট এরিয়াতেও আমি বাচ্চাদের থেকে মতামত জানি , এছাড়াও সমাজের বিশিষ্ট কিছু ব্যক্তি মতামত নি ।”
মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,” দেখো যদি বলো বই লোকে পড়তে ভুলে যায় তাহলে তা ঠিক নয়। তার কারণ এইবার বইমেলায় রেকর্ড সংখ্যায় বই বিক্রি হয়েছে প্রতিবছরই বই বিক্রির পরিমাণ বাড়ছে এর থেকে প্রমাণ হয় যে মানুষ শুধু বই কিনছে বাড়িতে সাজিয়ে রাখার জন্য নয় মানুষ বই পড়ছেও ।”