ডিজিটাল; ১৫ জুলাই: সঠিক ইতিহাসকে বিভিন্ন সময় বিভিন্ন কারণের জন্য গোপন করা হয়েছে। এমনটাই দাবি করলেন লেখক কাঞ্চন ব্যানার্জি। সেই সঠিক ইতিহাস কে মানুষের জানা দরকার। ভারতের বিভিন্ন সময় ইতিহাসকে জানা দরকার প্রত্যেক ভারতবাসীকে এমনই মন্তব্য লেখকের।
পানিনি প্রকাশনীর পক্ষ থেকে ১২ই জুলাই ICCR এ লেখক কাঞ্চন ব্যানার্জীর লেখা বই ‘ সভ্যতার মন্বন্তর ‘ ভারতবর্ষের বদলে যাওয়া ইতিহাসের প্রেক্ষাপটে লেখা, এই বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন এবং সাংবাদিক সন্মেলনের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, পদ্মশ্রী বিপিন গনত্র, স্বামী সংযুক্তানন্দ মহারাজ, বিনয় কুমার, আঞ্চলিক অধিকর্তা, NSS।
অনুষ্ঠানে কাঞ্চন ব্যানার্জীর বক্তব্যে বারবার উঠে আসে ভারতের বদলে যাওয়া ইতিহাসের কথা। তিনি বলেন তার কাছে থাকা বিভিন্ন নথি থেকে বিভিন্ন বদলে যাওয়া ইতিহাস কে তিনি যথাসম্ভব বইয়ে নথিভুক্ত করতে পেরেছেন।