গত ২৮ জানুয়ারী দক্ষিণবঙ্গ সীমান্তের বর্ডার চৌকি নূনাগঞ্জ ৮ ব্যাটালিয়নের সতর্ক কর্মীরা নদীয়া জেলার সীমান্ত এলাকায় ৩০ বোতল দেশী মদ সহ একজন পাচারকারীকে ধরেন।
গ্রেফতারকৃত পাচারকারীর নাম হাকিম মন্ডল, ছেলে অজিত মন্ডল, গ্রাম পুট্টিখালি, জেলা নদীয়া।
জিজ্ঞাসাবাদে হাকিম মন্ডল স্বীকার করেছে যে সে সব ধরনের আন্তঃসীমান্ত চোরাচালানের সাথে জড়িত। সে আরও জানায়, সে তার দুই সঙ্গী রহিম ও আলমগীরকে নিয়ে মাজদিয়া গ্রাম থেকে এসব মদ এনে বাংলাদেশে নিয়ে যাচ্ছিল। কিন্তু তার দুই সাথী বিএসএফকে দেখে পালিয়ে যায়।
আটক ব্যক্তিকে আটককৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কৃষ্ণগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
পাবলিক রিলেশন অফিসার, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এক বিবৃতিতে বলেছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। অফিসার কঠোর ভাষায় বলেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী কোন অবস্থাতেই চোরাচালান হতে দেবে না।
