ওয়েবডেস্ক, 13 জুলাই,2020, কলকাতা :

ঐতিহ্যবাহী ব্যাংক অফ ইন্ডিয়ার বউবাজার শাখার চারজন কর্মচারীর ঘটনা পজিটিভ হাওয়ায় বন্ধ করে দেওয়া হল ব্রাঞ্চ। সেই সাথে বন্ধ থাকবে ব্যাংকের কারেন্সি চেষ্টও। সূত্রের খবর, আগামী দুদিন এই ব্রাঞ্চ বন্ধ থাকবে। ওই শাখার অন্যান্য কর্মীদেরও করোনা টেস্টের জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, এই শাখার চেস্ট থেকে কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্যাংক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ এ টাকা পাঠানো হতো। আশঙ্কা করা হচ্ছে এই দুদিন টাকা পাঠানোর একটু অসুবিধা হবে। করোনায় আক্রান্ত হওয়ার ফলে এমন অনেক শাখাই বন্ধ। জানালেন, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক সঞ্জয় দাস।