ডিজিটাল ডেস্ক; ১৫ ফেব্রুয়ারি: ১৪ ফেব্রুয়ারী, ২০২২-এ, দক্ষিণবঙ্গ সীমান্তের সীমান্ত নিরাপত্তা বাহিনীর কর্মীরা, দায়িত্বের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রমাণ করে, আবারও চোরাকারবারীদের পরিকল্পনা ব্যর্থ করেছে এবং তাদের এলাকা থেকে আলাদা আলাদা ঘটনায় ১১৩৯ ফেনসিডিল বোতল আটক করেছে। সেই সাথে দুই চোরাকারবারীকেও গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২,১২,৫৯৪/- টাকা। চোরাকারবারীরা এসব ফেনসিডিল বোতল ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল।
গাড়ির ড্যাশবোর্ডে ফেনসিডিল লুকিয়ে চোরাচালানের ষড়যন্ত্র নস্যাৎ, বিএসএফের হাতে গ্রেফতার দুই পাচারকারী
গত ১৪ ফেব্রুয়ারি তথ্যের ভিত্তিতে, বিএসএফ এর বর্ডার চৌকি হাকিমপুর, ১১২ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার জোয়ানদের সতর্ক করা হয়েছিল। জওয়ানরা একটি সন্দেহজনক সিলভার রঙের এস্টিলো এলএক্সআই মারুতি গাড়ি লক্ষ্য করে, যা বিথারি বাজার থেকে তারালি গ্রামের (সীমান্ত গ্রাম) দিকে যাচ্ছিল। জোয়ানরা গাড়িটিকে থামিয়ে তল্লাশি করলে গাড়ির ড্যাশবোর্ডের ভেতর থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জোয়ানরা ফেনসিডিল ও গাড়িটি জব্দ করে এবং দুই পাচারকারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। গ্রেফতারকৃত চোরাকারবারীদের পরিচয় হল মোস্তাকিন শেখ, বয়স-১৯ বছর, গ্রাম + ডাকঘর-নবতাকাটি, থানা-স্বরূপনগর, জেলা-উত্তর ২৪ পরগনা, এবং শাহীন সরদার, বয়স-২১ বছর, গ্রাম-তারালী, ডাকঘর-হাকিমপুর , থানা – স্বরূপ নগর , জেলা – উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চোরাকারবারী মোস্তাকিন শেখ ও শাহীন সরদার জানায়, তারা গত কয়েকদিন ধরে চোরাচালানের কাজ করে আসছিল। ১৪ ফেব্রুয়ারি সকালে বিথারি বাজারের স্কুলের কাছে সহিদ সরদার ও মোহাম্মদের থেকে ওই গাড়ি এবং ফেন্সিডিল নিয়েছিল । বিএসএফ ডিউটি লাইন অতিক্রম করে তারালী গ্রামে ফিরোজ সরদারের কাছে হস্তান্তর করার কথা ছিল। এই চোরাচালানের জন্য তারা ৫০০/- টাকা পেত। কিন্তু বিএসএফের ডিউটি লাইনের কাছে পৌঁছলে তল্লাশিকালে বিএসএফ তাদের ফেনসিডিল সহ আটক করে।
অন্যান্য ঘটনায়, দক্ষিণবঙ্গ সীমান্ত চোরাকারবারীদের পরিকল্পনা নস্যাৎ করে তাদের দায়িত্বের এলাকা থেকে ১০৭৯ ফেনসিডিল বোতল জব্দ করেছে।
গ্রেফতারকৃত চোরাকারবারী ও জব্দকৃত ফেনসিডিল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টম অফিস/থানায় হস্তান্তর করা হয়েছে।
পাবলিক রিলেশন অফিসার, দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার জওয়ানদের কৃতিত্বের জন্য আনন্দ প্রকাশ করেছেন, যেখানে তারা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে ২ জন চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে এবং ১১৩৯ ফেনসিডিল বোতল আটক করেছে। তিনি বলেন যে ডিউটিতে থাকা তার জওয়ানদের সতর্কতার কারণেই এটি সম্ভব হয়েছে। অফিসার স্পষ্ট করে বলেন, তার সৈন্যদের চোখ থেকে কিছুই লুকানো যাবে না। তিনি আরো বলেন যে, চোরাচালান সংক্রান্ত সঠিক তথ্য দিতে তার একটি চমৎকার টিম রয়েছে।
