ডিজিটাল; ৮ মে: গত ৭ ই মে ১৪১ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি মেঘনার প্রস্তুত কর্মীরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশকারী ৪ জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে। আটক বাংলাদেশী নাগরিকরা নিজেদের পরিচয় নিম্ন রূপে প্রকাশ করেছে – ১) অন্তর মন্ডল (বয়স ১৪ বছর), ২) সম্রাট মন্ডল (বয়স ১৬ বছর), ৩) আলামিন মন্ডল (বয়স ২০ বছর) ৪) আকাশ মন্ডল (বয়স ১৪ বছর)।
এই চার যুবকের বাড়ি- গোয়ালী মান্দা, থানা-লৌজান, জেলা- মুন্সিগঞ্জ (বাংলাদেশ) এ।

জিজ্ঞাসাবাদে যুবকরা জানায়, তারা জীবিকার সন্ধানে বাংলাদেশের গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। এ সময় তারা সবাই আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রামে আসে। তারা জানায় যে ঘুরতে ঘুরতে কখন তারা ভারতীয় সীমান্তে প্রবেশ করে যায় তা তারা জানতে পারে নি। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার সময় কর্তব্যরত বিএসএফ সদস্যদের হাতে তারা ধরা পড়ে ।

বিএসএফ চার বাংলাদেশী যুবককে গভীরভাবে তদন্ত করে মানবিক ও সদিচ্ছার বার্তা হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করে।

১৪১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার নগেন্দ্র সিং রাউতেলা বলেছেন যে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। গ্রেফতারকৃতদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে এবং উভয় দেশের বর্ডার গার্ডিং ফোর্সের পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছা বজায় রাখার জন্য তাদের বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।