গত ২৮ জানুয়ারি দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীন সীমা চৌকি বয়রাঘাট, ৭৮ ব্যাটালিয়নের জওয়ানরা গেটে তল্লাশির সময় ৫ ভারতীয় মহিলার কবল থেকে ১৪৩ টি কচ্ছপকে মুক্ত করেছে। সকল মহিলাই ভারতীয় গ্রাম পিরোজপুর (বাংলাদেশ সীমান্ত সংলগ্ন) থেকে ভারতীয় ভূখণ্ডে ফিরে আসছিল।

জোরালো তথ্যের ভিত্তিতে ৭৮ ব্যাটালিয়নের বর্ডার চৌকি বয়রাঘাটের জওয়ানরা ৫ ভারতীয় মহিলাকে গ্রেপ্তার করে। মহিলারা ওই কচ্ছপ গুলো বিক্রির জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

জিজ্ঞাসাবাদের পর তারা তাদের নাম নিম্ন রুপ জানায়
১) দীপালি বিশ্বাস বয়স ৩৬ বছর
২) বিশাখা মন্ডল পতি- মন্টু মন্ডল বয়স ৩৭ বছর
৩) মুক্তি মন্ডল বয়স ৩২ বছর
গ্রাম – সন্ধ্যামঠ পার
পোস্ট-গার্নিশ
পিএস-ভীমপুর
জেলা- নদীয়া
৪) কল্পনা মন্ডল বয়স ৪৭ বছর পতি – নারান মন্ডল, জেলা – নদীয়া
৫) আল্পনা বয়স ৫৭ বছর পতি- অবিনাশ মণ্ডল, গ্রাম- ভাতজঙ্গল
থানা-কুতয়ালী, জেলা- নদীয়া (পশ্চিমবঙ্গ)।

আটককৃত সকল মহিলা ও কচ্ছপ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রঘুনাথগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জনসংযোগ আধিকারিক দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার ৭৮ ব্যাটালিয়নের জওয়ানদের শাবাশি দিয়ে বলেছেন যে আমাদের জওয়ানরা এই এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান বন্ধ করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জওয়ানদের সতর্কতা এবং বোঝাপড়ার কারণে ১৪৩ টি কচ্ছপের জীবন রক্ষা করা হয়েছে এবং ৫ জন মহিলাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।