গত ২৪ ডিসেম্বর শুক্রবার সকালে নদীয়া জেলার সীমান্ত এলাকায় চোরাচালানের চেষ্টাকে ব্যর্থ করে সীমান্ত সুরক্ষা বাহিনী তিনটি সোনার বার সহ একজন চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ০৮ ব্যাটালিয়ন, সীমান্ত চৌকি রামনগরের । যেখানে জওয়ানরা ২৪ ডিসেম্বর ২০২১ সকাল ১১টা ২০ মিনিট নাগাদ নির্ভরযোগ্য খবরের ভিত্তিতে তারবন্দির ওপর থেকে কৃষি কাজ করে ফিরে আসা কৃষককে তল্লাশি করে এবং তার কাছ থেকে ৩৫০গ্রাম ওজনের তিনটি সোনার বার উদ্ধার করে।যার বাজার মূল্য ১৭, ১৪,১৩০ টাকা।
জিজ্ঞাসাবাদের সময়, পাচারকারী ইসারত মন্ডল, বয়স ৫৫ বছর, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সীমান্ত গ্রাম রামনগরের বাসিন্দা হিসাবে শনাক্ত করা হয়েছে। ইসারত মন্ডল আরও জানায়, আজ সে কৃষি কাজের অজুহাতে তারাবান্দির ওপারে গিয়ে আন্তর্জাতিক সীমান্তের কাছে বাংলাদেশের বাগডাঙ্গা গ্রামের মনিউর মন্ডলের কাছ থেকে তিনটি সোনার বার নিয়ে আসে। সে আরও জানায়, আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে রামনগর গ্রামের মতিউর মণ্ডলের ছেলে শুকান্ত মণ্ডলকে বারগুলো দেওয়ার কথা ছিল।
আটককৃত ব্যক্তিকে বাজেয়াপ্ত সোনার বারসহ কাস্টমস বিভাগ মাজদিয়াতে হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা বাহিনীর জনসংযোগ কর্মকর্তা বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। চোরাকারবারীরা চোরাচালানের জন্য নিত্য নতুন পন্থা অবলম্বন করছে। ইদানীং চোরাকারবারীরা চাষিদের টার্গেট করেছে পাচারের জন্য। যার আড়ালে চাষিরা চাষাবাদের আড়ালে পাচারের কাজ করছে কিন্তু বিএসএফের সজাগ জওয়ানদের সামনে পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে যায়। কর্মকর্তা আরও কঠোর ভাষায় বলেন, তারা কোনো অবস্থাতেই চোরাচালান হতে দেবে না।
