ডিজিটাল ডেস্ক; ২০ ফেব্রুয়ারি: সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীন বর্ডার চৌকি কথককলী, ৭৮ ব্যাটালিয়নের কর্মীরা গত ১৮ ফেব্রুয়ারী মুর্শিদাবাদ জেলার আন্তর্জাতিক সীমান্তে ৪২৫ গ্রাম মাদক (হেরোইন) সহ একজন ভারতীয় জেলেকে আটক করতে সফল হয়েছে। জব্দকৃত মাদকের (হেরোইন) আনুমানিক মূল্য ১.২৫ কোটি টাকা।
জেলের পরিচয় দিয়ে হেরোইন চোরাচালানের পর্দা ফাঁস
ঐদিন সকালে বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে, কথককলী এলাকায় মোতায়েন সীমান্তরক্ষীরা তল্লাশিকালে কৃষ্ণপুর গ্রামে বসবাসকারী ১ ভারতীয় জেলেকে ৪২৫ গ্রাম মাদকদ্রব্যসহ আটক করে। চোরাকারবারি মাছ ধরার জালে লুকিয়ে ওই হেরোইন পাচারের চেষ্টা করছিল ।
গ্রেফতারকৃত পাচারকারীর পরিচয়
পলান হালদার, পিতা- ভাবেশ হালদার,
গ্রাম- কৃষ্ণপুর, ডাকঘর- কৃষ্ণপুর, থানা- লালগোলা,
জেলা- মুর্শিদাবাদ , জানা গেছে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতীয় চোরাকারবারি জানিয়েছে যে ওই
মাদক পদার্থ তাকে খোকন সরকার, পিতা- রতন সরকার, গ্রাম: কৃষ্ণপুর, থানা- লালগোলা, জেলা- মুর্শিদাবাদ, বাংলার বাসিন্দা দিয়েছিল। বিএসএফ ডিউটি লাইন অতিক্রম করার পর, বাংলাদেশের চরবাগডাঙ্গা গ্রামের বাসিন্দা বদির শেখের কাছে মাদকদ্রব্যটি হস্তান্তর করার কথা ছিল। এই কাজের জন্য সে সাত হাজার টাকা পেত।
জনসংযোগ আধিকারিক, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার একটি বিবৃতি জারি করে বলেছেন যে গ্রেফতারকৃত ভারতীয় চোরাচালানকারী পলান হালদারকে NCB কলকাতার কাছে হস্তান্তর করা হচ্ছে, যাতে বিষয়টির গভীর তদন্ত এবং চোরাচালানকারীদের দমন করা যায়।
