ডিজিটাল; ১৯ সেপ্টেম্বর: ১৮ ই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে আইসিপি ঘোজাডাঙ্গা, ১৫৩ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা গুপ্ত সংবাদের ভিত্তিতে ট্রাকের তল্লাশির সময় ১ ট্রাক চালক এবং ১ জন খালাসিকে ৫ কেজি গাঁজা সহ আটক করে। তল্লাশিকালে জানা যায়, সে ট্রাকের কেবিনে এই গাঁজা লুকিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ধৃত পাচারকারীরা হল রাহুল ইসলাম (২৫) এবং আমিরুল ইসলাম মূলা (৩২), উত্তর ২৪ পরগনা৷

জিজ্ঞাসাবাদে দুজনেই জানায়, এই গাঁজা তাদের হাফিজুল বিশ্বাস গ্রাম পাকড়ডাঙ্গা দিয়েছিলো এবং পরবর্তীতে ভোমরা গ্রামের বাংলাদেশী পাচারকারী বাদলকে দিতে হত । কিন্তু আইসিপি ঘোজাডাঙ্গায় ট্রাক তল্লাশির সময় জওয়ানরা তা ধরে ফেলে। এর পরে, জওয়ানরা বাজেয়াপ্ত সামগ্রী সহ তাদের দুজনকেই হেফাজতে নিয়ে যায়।

জব্দ করা গাঁজা, ট্রাক ও পাচারকারীদের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বসিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

১৫৩ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার বলেছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। অফিসার আরও কঠোর ভাষায় বলেন যে বর্ডার সিকিউরিটি ফোর্স কোন অবস্থাতেই চোরাচালান হতে দেবে না।