ডিজিটাল; ১ সেপ্টেম্বর: গত ৩০ শে আগস্ট, বিএসএফ-এর ৮৬ ব্যাটালিয়নের অধীন কুটিপাড়া (শিকারপুর) গ্রামের ঘটনা। যখন অনিমা ঘোষ ও তার ছেলের মধ্যে বাকবিতণ্ডাসহ হাতাহাতি হয়। এ সময় অনিমা ঘোষ গুরুতর আহত হন। গ্রামবাসীরা বর্ডার আউট পোস্ট শিকারপুরের কোম্পানি কমান্ডারকে বিষয়টি জানালে তিনি দেরি না করে বিএসএফ অ্যাম্বুলেন্স সহ একজন নার্সিং সহকারী অনিমা ঘোষের বাড়িতে পাঠান এবং আহত মহিলাকে চিকিৎসার জন্য করিমপুর হাসপাতালে ভর্তি করান। মহিলার অবস্থা ভালো বলে জানা গেছে।

গ্রামবাসী বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিএসএফ জওয়ানরা সঠিক সময়ে সাহায্য না করলে বড় কিছু ঘটতে পারত।

সুরেন্দ্র কুমার, কমান্ডিং অফিসার, ৮৬ ব্যাটালিয়ন তার জওয়ানদের পিঠ চাপড়ে শাবাশী দিয়ে বলেন যে তার জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত পাহারা দেওয়ার সাথে সাথে জনগণকে অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বের সাথে রক্ষাও করে। যেকোনো অপ্রীতিকর ঘটনায় জওয়ানরা জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকে।