ডিজিটাল; ১০ সেপ্টেম্বর: ৮ সেপ্টেম্বর বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্তের ৬৮ ব্যাটালিয়নের সীমা চৌকি রানঘাটের জোয়ানরা জোরালো সংবাদের ভিত্তিতে কাজ করে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের সময় একজন ব্যক্তিকে আটক করে। যার পরিচয়- খালিদ হাসান হৃদয় (২৭ বছর) পিতা- মৃত. মোহাম্মদ রবিউল ইসলাম, গ্রাম- করঘাটি, জেলা- গোপালগঞ্জ, বাংলাদেশ।

জিজ্ঞাসাবাদে খালিদ হাসান হৃদয় জানায়, বাস দুর্ঘটনায় তার হাত কেটে যায়। সে ভারতে চিকিৎসা করাতে ও কৃত্রিম হাত লাগানোর জন্য আসছিল। এরপর বেআইনিভাবে সীমান্ত পার হওয়ার সময় প্রস্তুত বিএসএফ সদস্যরা তাকে ধরে ফেলে।

সদিচ্ছা ও মানবতার ইঙ্গিত হিসেবে গ্রেফতার বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।

যোগেন্দ্র সিং আগরওয়াল, কমান্ডিং অফিসার, ৬৮ ব্যাটালিয়ন বলেছেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে প্রতিনিয়ত মানুষ ধরা পড়ছে । ধৃতদের অপরাধের গুরুতরতার পরিপ্রেক্ষিতে, সদিচ্ছা ও মানবতার ইঙ্গিত হিসাবে এই ব্যক্তিদের বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।