গত ২৫ শে জুলাই, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে ৫৯৭ টি ইয়াবা ট্যাবলেট এবং আনুমানিক ৪১ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়ো আটক করেছে , আটক কৃত ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ট্যাবলেটের গুঁড়োর আনুমানিক মূল্য ৪,৯৮,৭৭৮ /- টাকা। এই ইয়াবা ট্যাবলেটগুলি ১৪১ ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা বাহিনীর মুর্শিদাবাদ জেলার সীমা চৌকি চরভদ্রা ফরোয়ার্ড এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিলো ।

ঐ দিন সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৪১ ব্যাটালিয়ন, সীমান্ত চৌকি চরভদ্রা ফরোয়ার্ডের জওয়ানরা বেলা আনুমানিক পৌনে একটার দিকে একটি তল্লাশি অভিযান চালায় । সেই সময় তারা আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি কালো রঙের পলিথিন ব্যাগ দেখতে পায় । জওয়ানরা ব্যগটি খোলার পরে তারা পলিথিন ব্যাগের ভিতর থেকে ৫৯৭ টি ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ৪১ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়ো উদ্ধার করে ।

আটক ইয়াবা ট্যাবলেটকে আরও আইনি কার্যক্রমের জন্য জলঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।

১৪১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার, এনএস রাউতেলা, জওয়ানদের সজাগ দায়িত্ব পালনের জন্য আনন্দ প্রকাশ করেছেন, যার ফলশ্রুতিতে ইয়াবা ট্যাবলেট জব্দ করা গেছে । তিনি বলেছেন যে কেবল তার জওয়ানদের দায়িত্ব পালনে সতর্ক থাকার কারণে এটি সম্ভব হয়েছে। তিনি আরও বলেছেন যে আমাদের জওয়ানরা সীমান্তে শূন্য চোরাচালানের প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রতিশ্রুতিবদ্ধ।