ডিজিটাল; ১৩ আগস্ট: গত ১০ আগস্ট দক্ষিণবঙ্গ সীমান্তের সীমা চৌকি নরসারিপাড়া, ১৪১ ব্যাটালিয়নের জওয়ানরা তাদের দায়িত্বের এলাকা থেকে ৫২.৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে।
বিএসএফের বিজ্ঞপ্তি অনুযায়ী এই গাঁজা পাচারকারীরা মুর্শিদাবাদ জেলার এলাকা থেকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাচ্ছিল।
ঐ দিন জোরালো তথ্যের ভিত্তিতে সীমা চৌকি নরসারিপাড়া, ১৪১ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার জওয়ানরা ডিউটির লাইনে কিছু সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে। জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করলে, অন্ধকার ও ঘন ঝোপের সুযোগ নিয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এলাকায় গহন তালাশি চালিয়ে জোয়ানরা ৫২.৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে।
বাজেয়াপ্ত গাঁজা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হুগলবেড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
১৪১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার রাম বিলাস মীনা জওয়ানদের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে ডিউটিতে থাকা তার জওয়ানদের সতর্কতার কারণেই এটি সম্ভব হয়েছে। অফিসার স্পষ্টভাবে বলেন যে তার জওয়ানদের চোখ থেকে কিছুই লুকাতে পারে না। তিনি আরও বলেন, চোরাচালান সংক্রান্ত সঠিক তথ্য দেওয়ার জন্য তার একটি চমৎকার টিম রয়েছে।
