ডিজিটাল ডেস্ক; ৩ মার্চ: ৩রা মার্চ ভোর সাড়ে তিনটে নাগাদ , সীমান্ত রক্ষী বাহিনী চোরাচালানের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে ৩৮ কেজি মানুষের চুল বাজেয়াপ্ত করেছে ।
এই ঘটনাটি নদীয়া জেলার সীমান্ত এলাকায় ঘটেছে সেখানে ৮২ বাহিনীর সীমা চৌকি ব্রহ্মাননগরের জওয়ানরা চুল ভর্তি ১০ বস্তা ধরেছে যার মোট ওজন ৩৮ কেজি ।
বাজেয়াপ্ত করা জিনিস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস তেহাট্টায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত রক্ষী বাহিনীর জনসংযোগ কর্মকর্তা বলেছেন যে , সীমান্ত রক্ষী বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা চরম বিপাকে পড়ছে। কর্মকর্তা আরও কড়া ভাষায় বলেছেন যে , আমরা কোনো অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।
