ডিজিটাল ডেস্ক; ২ মার্চ: গত ১ মার্চ বিএসএফ-এর সেক্টর হেডকোয়ার্টার বহরমপুরের অধীন ৩৫ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি অ্ট্রোসিয়ার জওয়ানরা এক সন্দেহভাজন কৃষকের কাছ থেকে রূপার ছোটো ছোটো বল উদ্ধার করেছে।
ডিউটিতে মোতায়েন জওয়ান এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখেন যে সাইকেলে কিছু লাগেজ নিয়ে যাচ্ছিল। জওয়ানের তার ক্রিয়াকলাপ সম্পর্কে কিছুটা সন্দেহ হলে, জওয়ান তাকে জিনিসপত্র তল্লাশির জন্য থামায়।
ধরা পড়ার ভয়ে সন্দেহভাজন ব্যাক্তি তার সাইকেল ও জিনিসপত্র ফেলে পালিয়ে যায়। তল্লাশিতে লাগেজে লুকিয়ে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে ৩.৪৫ কেজি রূপার ছোটো ছোটো বল উদ্ধার করা হয়। জব্দকৃত রূপার বল গুলির দাম ভারতের বাজারে প্রায় ২,২৭,২৭৫/- টাকা।
জব্দকৃত রূপা ও অন্যান্য সামগ্রী লালগোলা কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে।
সন্দেহভাজন ব্যক্তির নাম রাব্বান শেখ পিতা- সিরাজুল শেখ গ্রাম- রামনগর থানা- লালগোলা জেলা- মুর্শিদাবাদ। সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে লালগোলা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ কর্মকর্তা এ ঘটনায় আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন যে আমাদের জওয়ানরা সতর্ক এবং দৃঢ়ভাবে সীমান্তে চোরাচালান বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।আধিকারিক স্পষ্টভাবে বলেন যে তার সৈন্যদের চোখ থেকে কিছুই লুকানো যাবে না। চোরাকারবারিরা চোরাচালান বন্ধ করে মূল স্রোতে ফিরে আসলেই সেটা তাদের পক্ষে সুবিধের হবে ।
