ডিজিটাল; ১২ নভেম্বর: গত ৭ই নভেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত সীমা চৌকি হাকিমপুর, ১১২তম বাহিনীর জওয়ানেরা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ৪.৮৫০ কেজি রূপার গহনা সহ একজন চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে। জব্দকৃত রূপার আনুমানিক মূল্য ২,১১,৬১৫/- টাকা।
কর্তব্যরত জওয়ানরা একটি সন্দেহভাজন সাইকেল আরোহীকে তাহাদের দিকে আসতে দেখে, সে স্বরূপদা গ্রাম থেকে তারালি গ্রামের দিকে যাচ্ছিল। জওয়ানরা তাকে থামিয়ে তল্লাশি করলে তার সাইকেলের দুটি টায়ারের মধ্যে থেকে ১৮ প্যাকেট রুপার গয়না পাওয়া যায় যাহা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ছিল। ধৃত পাচারকারীর নাম খলিল গাজী, জেলা উত্তর ২৪ পরগনা।
জিজ্ঞাসাবাদে চোরাকারবারি জানায় সে নিয়মিত এই ধরনের চোরাচালানে লিপ্ত আছে। সে আরও জানিয়েছে যে, হাকিমপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একটি সাইকেলসহ এই সব অলংকার তাহাকে দিয়েছে। বিএসএফ চেকপোস্ট পার হওয়ার পর অজ্ঞাত পরিচয় ব্যক্তির নির্দেশিত স্থানে সাইকেলটি দাঁড় করানোর নির্দেশ দিয়েছিল । এরপর সেখান থেকে অন্য আরেকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই সাইকেলটি নিয়ে যেত । কিন্তু তার আগেই জওয়ানেরা তাহাকে হেফাজতে নিয়ে গেছে।
গ্রেফতারকৃত চোরাকারবারী ও জব্দকৃত গহনা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম অফিস তেঁতুলিয়ায় হস্তান্তর করা হয়েছে।
১১২তম বাহিনীর কমান্ডিং অফিসার বলেছেন যে, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত রক্ষী বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে চোরাচালানের মতো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা অনেক অসুবিধায় পড়ছে এবং কেউ কেউ ধরাও পড়ছে, তাদের আইন অনুযায়ী শাস্তিও হচ্ছে।
