ডিজিটাল; ১৩ মার্চ: উপনির্বাচনের দিন ঘোষণা কমিশনের। জাতীয় নির্বাচন কমিশন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র এবং আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উপ নির্বাচন নিয়ে গেজেট নোটিফিকেশন হবে আগামী ১৭ ই মার্চ। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ শে মার্চ। মনোনয়নপত্র স্কুটিনি হবে ২৫ শে মার্চ। মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ দিন ২৮ মার্চ। ভোটগ্রহণ হবে ১২ এপ্রিল এবং গণনা হবে ১৬ এপ্রিল।
