ডিজিটাল; ১৪ মার্চ : উপনির্বাচনকে সুষ্ঠ ভাবে সপন্ন করা নিয়ে বেশ আত্মবিশ্বাসী দক্ষিণ কলকাতা নির্বাচনী আধিকারিক। আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন।
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে সোমবার ১৪ মার্চ রাজনৈতিক দলগুলি নিয়ে বৈঠক করেন দক্ষিণ কলকাতা নির্বাচনী আধিকারিক।
বৈঠক শেষ সাংবাদিক সম্মেলন করেন তিনি।
নির্বাচনের সাথে জড়িত অন্যান্য বিষয়গুলি থেকেও যে বিষয়টি সবচেয়ে বেশি বৈঠকে এবং সাংবাদিক সম্মেলনে উঠে এসেছিল তা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যে সময়ে নির্বাচন হবে সেই সময় রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে। তাই পরীক্ষা চলাকালীন কিভাবে নির্বাচনের প্রচার এবং সভা করা যাবে তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আধিকারিক জানান বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে ক’টি স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সিট পড়তে পারে বা পড়ার সম্ভাবনা রয়েছে , সেই সমস্ত স্কুলের একটি তালিকা ইতি মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ভোট প্রচার থেকে শুরু করে তার সংশ্লিষ্ট সমস্ত বিষয় কিভাবে হবে তা নিয়ে উচ্চপর্যায়ের নির্দেশে আসার পর জানা যাবে।
জানা গেছে বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত ১১৯ টির পোলিং প্রেমিসেস রয়েছে , মূল এবং অতিরিক্ত বুথ মিলিয়ে ৩৪৭ টি বুথ রয়েছে। এখনো পর্যন্ত স্পর্শ কাতর বুকের সংখ্যা জানা যায়নি।
উল্লেখ্য উপ নির্বাচন নিয়ে গেজেট নোটিফিকেশন হবে আগামী ১৭ ই মার্চ। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ শে মার্চ। মনোনয়নপত্র স্কুটিনি হবে ২৫ শে মার্চ। মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ দিন ২৮ মার্চ। ভোটগ্রহণ হবে ১২ এপ্রিল এবং গণনা হবে ১৬ এপ্রিল।
২ এপ্রিল থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে , ১২ এপ্রিল রাজ্যের এই দুই কেন্দ্র বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। কিন্তু ভোটের দিন অর্থাৎ ১২ এপ্রিল রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোন রকম ভাবে নির্ঘণ্ট ও নেই। তবুও ভোট কর্মীদের তার একদিন আগে অর্থাৎ ১১ ই এপ্রিল তাদের নির্দিষ্ট ভোট কেন্দ্রে পৌঁছে যেতে হবে। এরকম অবস্থায় কিভাবে ভোট পরিচালনা হবে এবং কিভাবে প্রচার করার নির্দেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসবে তার দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলি এবং সাধারণ মানুষ।