ওয়েব ডেস্ক; ১৯ ফেব্রুয়ারি : ক্যাপজেমিনি ইন্ডিয়া-ফ্রান্স ইয়ার অফ ইনোভেশন ২০২৬-এর সঙ্গে প্ল্যাটিনাম পার্টনারশিপ ঘোষণা করল। এর দ্বারা উদ্ভাবনে গতি আনার প্রতি এবং দুই দেশের মধ্যে আন্তর্জাতিক যৌথ উদ্যোগের প্রতি কোম্পানির দায়বদ্ধতা আরও একবার প্রমাণিত হল। এই যৌথ উদ্যোগের অংশ হিসাবে ক্যাপজেমিনি একটি ডিজিটাল মঞ্চ তৈরি করেছে যা ভারত ও ফ্রান্স জুড়ে উদ্ভাবকদের মধ্যে যোগাযোগ তৈরি করে। ফলে সংগঠনগুলির পার্টনার হওয়ার, যোগাযোগ স্থাপন করার, দুই দেশেরই প্রোগ্রাম ও সম্পর্কে ইভেন্টগুলি সম্পর্কে শেখার মত একটি ঐক্যবদ্ধ জায়গা তৈরি হয়।
পার্টনার হিসাবে ক্যাপজেমিনির বাছাইয়ের মূল কারণ তার আন্তর্জাতিক উদ্ভাবন ক্ষমতা এবং উদীয়মান প্রযুক্তির সংগঠন, স্টার্ট-আপ ও বিদ্যায়তনিক প্রতিষ্ঠানগুলিকে যুক্ত করে এমন আন্তর্জাতিক বাস্তুতন্ত্র গড়ে তোলায় তার প্রমাণিত দক্ষতা। এই কাজ উদ্যোগগুলিকে বাস্তব জগতে কাজে লাগানোর মত উদ্ভাবনে গতি আনতে এবং ধারণাগুলির বড় প্রভাব ফেলার মত করে বাস্তবায়নের শক্তি দেয়। উন্নততর প্রযুক্তিতে কোম্পানির লগ্নি চালু রাখা, তার সঙ্গে বড় সংখ্যক কর্মচারীকে জেনারেটিভ AI-তে প্রশিক্ষণ দেওয়া, ক্যাপজেমিনিকে বড় আকারের উদ্ভাবনে সহায়তা করার মত অবস্থানে রেখেছে।
আয়মান এজ্জত, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ক্যাপজেমিনি গ্রুপ জানান, “ভারত আর ফ্রান্স উদীয়মান প্রযুক্তিতে তাদের যৌথ উদ্যোগ আরও গভীরে নিয়ে যাচ্ছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মত ক্ষেত্রে, যেখানে দুই দেশের ভাবনা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত স্বার্থে মিল আছে। ফলে তাদের উদ্ভাবনীমূলক যাত্রায় ২০২৬ এক তাৎপর্যপূর্ণ মাইলফলক। AI-চালিত ব্যবসা এবং প্রযুক্তি কোম্পানি হিসাবে ক্যাপজেমিনি ইয়ার অফ ইনোভেশন-এর এক গর্বিত পার্টনার। ক্যাপজেমিনি তার পারদর্শিতা কাজে লাগিয়েছে ভূগোল নির্বিশেষে জটিল, একাধিক অংশীদারসম্পন্ন উদ্যোগগুলোতে। আমরা আমাদের প্রযুক্তিগত নেতৃত্বের সঙ্গে বিপুল অভিজ্ঞতাকে যুক্ত করি বড় বড় ইকোসিস্টেম এনগেজমেন্টে, যাতে সংগঠনগুলো আরও সুগঠিত, মসৃণ ও কার্যকরী উপায়ে যৌথ উদ্যোগ নিতে পারে।”
